ব্রাহামা মুরগির খাবার
প্রত্যেকটি জীবের জীবনের বিভিন্ন পর্যায় থাকে যে পর্যায় অনুযায়ী খাদ্যভ্যাস এবং খাদ্যর চাহিদা পরিবর্তন হয়। একই ভাবে এই দুর্দান্ত দৈত্যাকার মুরগিদের যত্ন নেওয়ার জন্যও জীবনের বিভিন্ন পর্যায়ে তাদের খাদ্যের চাহিদার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। নিম্নে তার একটি ধারনা দেওয়া হলোঃ-
স্টার্টার ফিড (০-৮ সপ্তাহ):
ব্রাহামার বাচ্চা জন্মের পর থেকে, তাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য বিশেষ পুষ্টির প্রয়োজন হয়।তাই শুরুর দিকে একটি উচ্চ-মানের স্টার্টার ফিড দিয়ে শুরু করুন যা বিশেষভাবে ছোট বাচ্চাদের চাহিদা মেটাতে তৈরী করা হয়েছে। এই প্রয়োজনীয় ফিড জীবনের গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায়ে বাচ্চার সুস্থ থাকার এবং বৃদ্ধি হওয়ার সকল প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে।
গ্রোয়ার ফিড (৮ সপ্তাহ - প্রি লেয়িং স্টেজ):
ব্রাহামার বাচ্চাগুলি ৮ সপ্তাহ হওয়ার সাথে সাথে তাদের খাদ্য স্টার্টার ফিড থেকে গ্রোয়ার ফিডে রূপান্তর করতে হবে। এই ফিড তাদের ক্রমাগত বৃদ্ধি করে এবং ডিম পাড়ার জন্য প্রস্তুত করে। ব্রাহামা মুরগি তাদের দেরী করে ম্যাচিউর হওয়ার জন্য পরিচিত, তাই তাদের অন্যান্য জাতের তুলনায় অধিক সময়ের জন্য গ্রোয়ার ফিড খাওয়ানো হয়।
লেয়ার ফিড (পোস্ট-লেয়িং):
ব্রাহামা মুরগি সাধারনত ছয় থেকে সাত মাস বয়সে পৌঁছালে প্রথম ডিম পাড়ে
তখন তাদের লেয়ার ফিড দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফিড ডিম উৎপাদন এবং সামগ্রিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য পুষ্টির চাহিদা পূরন করে।
ব্রাহামা মুরগিকে খাওয়ানোর পরিমানঃ-
তাদের বড় আকারের কারণে তারা সাধারণত অন্যান্য জাতের তুলনায় বেশি খাদ্য গ্রহণ করে তাই তাদের পুষ্টির চাহিদা পর্যাপ্তভাবে মেটাতে বেশি পরিমাণে ফিড কেনার জন্য প্রস্তুত থাকতে হবে।
যদিও ব্রাহামা মুরগির নির্দিষ্ট খাদ্যতালিকার প্রয়োজনীয়তা নেই, জীবনের প্রতিটি পর্যায়ে তাদের সঠিক খাদ্য সরবরাহ করা তাদের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
