টাইগার মুরগির খাবার তালিকা

 

আপনি যদি টাইগার মুরগি লালন পালন করে থাকেন বা এই মুরগি লালন পালন করবেন এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই টাইগার মুরগি চেনার উপায় বা টাইগার মুরগির বাচ্চা চেনার উপায় সম্পর্কে ধারণা রাখতে হবে । 

প্রথম দিন থেকে শুরু করে ৭ নম্বর দিন পর্যন্ত টাইগার মুরগির খাবার তালিকা দেওয়ার পাশাপাশি আমরা এই টাইগার মুরগির যে সকল বিষয় তুলে ধরব সেগুলো হল;

  • বয়স অনুসারে কিরকম ওজন হবে?
  • প্রতিদিন কিরকম বৃদ্ধি পাবে ? 
  • প্রতিদিনের গড় বৃদ্ধির হিসাব
  • খাদ্য কিরকম পরিবর্তন  হবে ?
  • দৈনিক কি পরিমান খাদ্য গ্রহণ হচ্ছে ?
  • মোট খাদ্যের পরিমান এর হিসাব । 

 

০ তম দিন

টাইগার মুরগির বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তাদের দৈহিক ওজন সাধারণত ৪০থেকে ৪৫ গ্রাম হয়ে থাকে। এই দিনে দৌহিক বৃদ্ধি ০ এবং দৈনিক বৃদ্ধির গড় ও হবে 0. আর এই ০ তম দিনে খাদ্য রূপান্তরের হার 0 এছাড়াও মোট খাদ্যের পরি মাণ ও শূন্য হবে।

১ম দিনে

এই দিনের টাইগার মুরগির খাবার তালিকা হিসেবে , এদের বয়স অনুযায়ী ওজন হবে মোট ৫৬ গ্রাম। দৈনিক বৃদ্ধি হিসেবে হবে ১৪ গ্রাম এবং দৈনিক বৃদ্ধির গড় হবে শূন্য । খাদ্য রূপান্তরের হার ০.২৩২ এবং দৈনিক খাদ্য গ্রহণ হবে ১৩ । যেহেতু প্রথম দিন তাই এখানে মোট খাদ্য গ্রহণ হবে ১৩ গ্রাম। 

২য় দিনে টাইগার

দ্বিতীয় দিনে এসে টাইগার মুরগির বাচ্চার বয়স অনুযায়ী ওজন হবে ৭২ গ্রাম এবং প্রতিদিনের বৃদ্ধি ১৬ গ্রাম। খাদ্য পরিবর্তনের হার ০.৪১৭ এবং দৈনিক বৃদ্ধির গর ০ শতাংশ। এরপর এই দিনে এসে দৈনিক খাদ্য গ্রহণ হবে ১৭ গ্রাম এবং মোট খাদ্য গ্রহণ হবে ৩০ গ্রাম।

৩য় দিনে

এই দিনে এসে টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স অনুযায়ী তাদের ওজন হবে ৮৯ গ্রাম। দৈনিক বৃদ্ধির হার হবে ১৭ গ্রাম এবং এই বৃদ্ধির গর হবে ০ । এছাড়াও এই দিনে এসে খাদ্য রূপান্তর এর হার 0.573 এবং দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ ২১ গ্রাম । এবং সর্বমোট খাদ্য গ্রহণ হবে ৫১ গ্রাম। চলুন এখন তাহলে পরের দিনে খাদ্য তালিকা দেখে নেই ।

৪র্থ দিন

বন্ধুরা আমরা কিন্তু উপরে এতক্ষন শুন্য থেকে তিন নম্বর দিনের টাইগার মুরগির খাবার তালিকা নিয়ে কথা বলেছি এখন চলুন চার নম্বর দিনে এসে কি পরিমান খাদ্য দিতে হবে তা জেনে নেই । এই দিনে বয়স অনুযায়ী ওজন হবে ১০৯ গ্রাম এবং দৈনিক বৃদ্ধি ২০ গ্রাম হওয়ার পাশাপাশি দৈনিক বৃদ্ধির গড় শূন্যই থাকবে । এছাড়াও খাদ্য রূপান্তরের হার ০.৬৭৯ গ্রাম এবং দৈনিক খাদ্য গ্রহণ ২৩ গ্রাম হওয়ার পাশাপাশি মোট খাদ্য গ্রহণ হবে ৭৪ গ্রাম ।

৫ নম্বর দিন

এই পঞ্চম দিনে এসে বয়স অনুযায়ী মোট ওজন হবে ১৩১ গ্রাম এবং প্রতিদিনের বৃদ্ধির পরিমাণ হবে ২২ গ্রাম । আর দৈনিক বৃদ্ধির গড় হিসাব টা আগের মতই রয়ে যাবে । এছাড়াও খাদ্য রূপান্তরের হার ০.৭৭৩ হওয়ার পাশাপাশি দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ ২৭ গ্রাম । আর এক নম্বর দিন থেকে ৫ নম্বর দিন পর্যন্ত মোট খাদ্য গ্রহণ হিসাব করলে হবে ১০৫ গ্রাম। 

৬ষ্ঠ দিন 

বয়স অনুযায়ী এদের ওজন হবে ১৫৭ গ্রাম । প্রতিদিনের ওজন বেড়ে যাওয়ার পরিমাণ হবে ২৬ গ্রাম এবং ওজন বেড়ে যাওয়ার হার কোন পরিবর্তন হবে না । এছাড়া খাদ্য রূপান্তরের হার 0.৮৪১ গ্রাম হওয়ার পাশাপাশি দৈনিক খাদ্য খাওয়ার পরিমাণ ৩১ গ্রাম এবং মোট খাদ্যের পরিমাণ হবে ১৩২ গ্রাম। 

৭ম দিনের

সপ্তম নম্বর দিনে এই টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স অনুযায়ী এদের ওজন এসে দাঁড়াবে ১৮৫ গ্রাম এবং এদের প্রতিদিনের বৃদ্ধি এসে দাঁড়াবে 28 গ্রামে । তবে এই দিনে এসে মুরগিগুলোর প্রতিদিনের বৃদ্ধির গর পরিবর্তন হবে এবং এই পরিবর্তিত হয়ে হিসাব দাঁড়াবে ২৬.৪ এ, এছাড়াও এদের খাদ্য খাওয়ার রূপান্তরের হার ০.৯০২ হওয়ার পাশাপাশি দৈনিক খাদ্য গ্রহণ ৩৫ গ্রাম এবং মোট খাদ্য গ্রহণের পরিমাণ হবে ১৬৭ গ্রাম।

 এই ছিল ০ নম্বর দিন থেকে ৭ নম্বর দিন পর্যন্ত টাইগার মুরগির খাবার তালিকা । এই  হিসাব করে আপনারা পরবর্তী সপ্তাহ টাইগার মুরগির খাদ্যগুলো দিতে পারবেন। তালিকাটি ভালোমতো লক্ষ্য করলে দেখবেন প্রতিদিনের খাবার দেওয়ার পরিমান ৪ গ্রাম করে বাড়ানো হয়েছে। আপনারাও এইভাবে পরবর্তী দিনগুলোতে প্রতিদিন ৪ গ্রাম করে খাদ্যের পরিমাণ বৃদ্ধি করে তাদেরকে খাবার প্রদান করবেন । আশা করছি আপনারা উপরের লেখাগুলো পড়ার পর টাইগার মুরগির খাদ্য তালিকা বুঝতে পেরেছেন ।

Post a Comment

Previous Post Next Post